J&K Terrorist Killed: উপত্যকা জুড়ে মুহুর্মুহু গুলির শব্দ, অনন্তনাগে নিকেশ ২ জঙ্গি, শ্রীনগরেও জারি এনকাউন্টার - Bengali News | 2 Terrorist Killed in Anantnag, Encounter going on in Jammu Kashmir's Srinagar - 24 Ghanta Bangla News
Home

J&K Terrorist Killed: উপত্যকা জুড়ে মুহুর্মুহু গুলির শব্দ, অনন্তনাগে নিকেশ ২ জঙ্গি, শ্রীনগরেও জারি এনকাউন্টার – Bengali News | 2 Terrorist Killed in Anantnag, Encounter going on in Jammu Kashmir’s Srinagar

Spread the love

শ্রীনগর: সপ্তাহ শেষে উত্তপ্ত উপত্যকা। দফায় দফায় সেনা-জঙ্গি সংঘর্ষ। শনিবার সকাল থেকেই জম্মু-কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি দমন অভিযান শুরু হয়। সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে ২ জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলেই জানা গিয়েছে। অন্যদিকে, শ্রীনগরেও চলছে এনকাউন্টার।

সেনা সূত্রে খবর, যে দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে, তারা এ দেশের নয়। অন্য দেশ, সম্ভবত পাকিস্তান থেকে এসেছিল। গোপন সূত্রে খবর পেয়েই এ দিন সকালে অভিযান চালায় যৌথ বাহিনী। অনন্তনাগের হালকান গলি এলাকায় সেনার সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। ঘণ্টাখানেক ধরে সেই সংঘর্ষ চলে। শেষ আপডেট অনুযায়ী, দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে। এখনও তল্লাশি জারি রয়েছে। আরও জঙ্গির উপস্থিতির আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, শনিবার শ্রীনগরেও এনকাউন্টার শুরু হয়েছে বলে খবর। বড়সড় জঙ্গি দমন অভিযান চলছে দোদা, কিস্তেওয়ার, পুঞ্চ, রাজৌরি সহ জম্মু-কাশ্মীরের ৩০ জায়গায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *