কলকাতা: অপেক্ষা, প্রতীক্ষা, সারাক্ষণ যেন একটা কী হয় কী হয় ভাব! আসছে দানা, ভয়ে সিঁটিয়ে বাংলা। বৃহস্পতিবার মধ্যরাতেই বাংলা-ওড়িশার উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা এই বিধ্বংসী ঘূর্ণিঝড়ের। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে সরকার। মাঠে নেমেছে বিপর্যয় মোবাকিলা দল। বুধবার সকাল থেকেই আকাশের মুখ কালো। কলকাতায় তো ঝেপে বৃষ্টিও হয়ে গিয়েছে। এমতাবস্থায় কোনও […]