ভারতের অপেক্ষা বাড়ছিল। দিনের খেলার শুরু থেকে ভারতের লক্ষ্য ছিল দ্রুত বাংলাদেশের ৮ উইকেট নেওয়া। প্রাথমিক কাজটা শুরু করেন রবিচন্দ্রন অশ্বিন। বাংলাদেশের ওপেনার শাদমান ইসলাম দুর্দান্ত ব্যাটিং করছিলেন। হাফসেঞ্চুরিও করেন তিনি। অবশেষে আকাশ দীপের বোলিংয়ে যশস্বী জয়সওয়ালের দুর্দান্ত ক্যাচ। উল্টোদিক থেকে এমনিতেই উইকেট পড়ছিল। শাদমানের উইকেটে আরও অস্বস্তিতে পড়ে বাংলাদেশ। কিন্তু জাডেজার স্পেলের প্রথম তিন […]