বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মাইলফলকের সামনে পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি। কাল থেকে শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এই সিরিজ। ফাইনালের দৌড়ে পাকিস্তান নেই বললেই চলে। ইংল্যান্ডের সম্ভাবনাও ক্ষীণ। তবে ইংল্যান্ড যদি ধারাবাহিক ভাবে জিততে পারে, সামান্য হলেও সম্ভাবনা থাকছেই। কয়েক সপ্তাহ আগেই ঘরের মাঠে বাংলাদেশের কাছে টেস্টে ক্লিনসুইপ হয়েছে পাকিস্তান। আত্মবিশ্বাসে কিছুটা […]