IND vs NZ: ‘প্যানিক বাটন’ না অন্য পরিকল্পনা? পুনেতে ভারতের একাদশে তিন পরিবর্তন! – Bengali News | New Zealand won toss and elected to bat first in IND vs NZ 2nd Test
IND vs NZ: ‘প্যানিক বাটন’ না অন্য পরিকল্পনা? পুনেতে ভারতের একাদশে তিন পরিবর্তন!Image Credit source: X
কলকাতা: লক্ষ্মীবারে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। বৃষ্টির কারণে বেঙ্গালুরু টেস্টের প্রথম দিন নষ্ট হয়েছিল। পুনে টেস্টে তেমনটা হচ্ছে না। নির্ধারিত সময়ে টস হয়েছে। আর টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের ক্যাপ্টেন টম ল্যাথাম। এই টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাতে চায় রোহিত ব্রিগেড। বেঙ্গালুরুতে নিউজিল্যান্ড জিতেছিল সিরিজের প্রথম টেস্ট। ৩৬ বছর পর নিউজিল্যান্ড টিম ইন্ডিয়াকে ভারতের মাটিতে কোনও টেস্ট ম্যাচে হারিয়েছিল। যার ফলে সিরিজেও ১-০ এগিয়ে রয়েছে কিউয়িরা। এ বার দেখার পুনে টেস্টে কোন দল করে বাজিমাত। তার আগে জেনে নিন কেমন হল দ্বিতীয় টেস্টের জন্য দুই দলের একাদশ।
ভারতের একাদশ – রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সরফরাজ খান, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা (সহ-অধিনায়ক) ও আকাশদীপ।
বিস্তারিত আসছে…