Thanthania Kali Bari: তন্ত্র মতে পুজো হলেও ভোগে থাকে নিরামিষ পদ! কলকাতার এই মন্দিরে পুজো করতেন রামকৃষ্ণদেবও – Bengali News | Lesser known stories and history of famous Thanthania Kali temple at Kolkata
সামনেই কালি পুজো। শক্তির আরাধনার জন্য গুরুত্বপূর্ণ দিন। বাংলার দুর্গাপুজোর ইতিহাস যত না প্রাচীন, তার থেকে অনেক বেশি পুরনো কালী সাধনার ইতিহাস। খুঁজতে বেরোলে বহু জায়গায় ৭০০-৮০০ বছরের পুরনো কালী পুজোর ইতিহাস খুঁজে পাওয়া যায়। তেমনই কলকাতার নানা স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু কালী মন্দির। যেখানে বিশ্বাসের জোরে ভিড় জমান বহু মানুষ। দক্ষিণেশ্বর, কালীঘাট, লেক কালিবাড়ি তালিকায় রয়েছে আরও বহু।