RG Kar Protest: ‘বাংলায় কেন We Want Justice?’, ‘মাও-মার্ক্সের লাল বাচ্চাদের’ নিশানা তৃণমূল নেতার, পাল্টা সুজন - Bengali News | Trinamool leader's attack on We Want Justice slogan, CPM leader's counter attack - 24 Ghanta Bangla News
Home

RG Kar Protest: ‘বাংলায় কেন We Want Justice?’, ‘মাও-মার্ক্সের লাল বাচ্চাদের’ নিশানা তৃণমূল নেতার, পাল্টা সুজন – Bengali News | Trinamool leader’s attack on We Want Justice slogan, CPM leader’s counter attack

Spread the love

কালনা: ফের শাসকের নিশায় প্রতিবাদী চিকিৎসকেরা। ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান নিয়ে কটাক্ষ শাসক নেতা দেবু টুডুর। “বাংলায় আবার উই ওয়ান্ট জাস্টিস কী? ইংরেজরা চলে এল নাকি? লাল মুখোশধারীরাই এই স্লোগান দিচ্ছে।” তাঁর এ মন্তব্যে বাড়ছে চাপানউতোর। যদিও তিনি কটাক্ষের সুরে পূর্ব বর্ধমানের প্রাক্তন সভাধিপতি বলেন, “লাল মুখোশধারীরা চিন-রাশিয়া থেকে এসেছিল। এখন লাল বাচ্চাগুলো বলছে উই ওয়ান্ট জাস্টিস। ইংরেজ চলে গিয়েছে, মাও সে তুং চলে গিয়েছে, কার্ল মার্ক্স চলে গিয়েছে। এখন ইংরেজের বাচ্চাগুলো বলছে উই ওয়ান্ট জাস্টিস।” 

কালনার সিঙ্গেরকোন এলাকায় দলীয় একটি বিজয় সম্মেলনীতে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই এ মন্তব্য করতে দেখা যায় তাঁকে। তা নিয়ে চলছে বিতর্ক। কড়া প্রতিক্রিয়া দিচ্ছেন আন্দোলনকারী চিকিৎসকেরা। জুনিয়র চিকিৎসক উর্মিমালা ভট্টাচার্য বলেন, “উনি মনে হয় এখনও ইংরেজ আমলে পড়ে আছি। যতই যুগ পাল্টাক মানুষ জাস্টিস চাইবেই। অবিচার হলেই মানুষ সুবিচারের দাবিতে গলা তুলবেই।” 

শুধু জুনিয়র চিকিৎসকদের মধ্যে নয় চাপানউতোর চলছে রাজনৈতিক মহলেও। তীব্র ভাষায় কটাক্ষ করেছেন বাম নেতা সুজন চক্রবর্তী। সুর চড়িয়ে তিনি বলেন, “ওনার আগে উচিত মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা। কেন মমতা উই ওয়ান্ট জাস্টিস বলে কলকাতায় মিছিল করেছিলেন সেই প্রশ্ন আগে করুন।”  

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *