'দিদি খালি গরুর মাংস...', সুদীপার ভিডিয়ো উস্কে দিল পুরনো স্মৃতি - Bengali News | Sudipa Chatterjee's new video gone viral - 24 Ghanta Bangla News
Home

‘দিদি খালি গরুর মাংস…’, সুদীপার ভিডিয়ো উস্কে দিল পুরনো স্মৃতি – Bengali News | Sudipa Chatterjee’s new video gone viral

Spread the love

সুদীপা চট্টোপাধ্যায়কে নিয়ে আলোচনার শেষ হয় না। তিনি সমাজমাধ্যমের পাতায় যাই করুন না কেন এমন অনেক সময়ই হয়েছে অনুরাগীরা তির্যক দৃষ্টিতে তাকিয়েছেন। কখনও সোনার গয়না নিয়ে সমালোচিত হয়েছেন সুদীপা। কখনও আবার সমালোচিত হতে হয়েছে বাংলাদেশের একটি রান্নার শো-এ অতিথি হিসাবে যাওয়ার জন্য।

কয়েক মাস আগেই তো সমাজমাধ্যমের পাতায় যাচ্ছে তাই ভাবে আক্রমণ করা হয় তাঁকে। অতি কষ্টে সামলে ছিলেন সেই পরিস্থিতি। বাংলাদেশের যে রান্নার শো-এ অতিথি হিসাবে গিয়েছিলেন তিনি সেখানে দেখানো হয়েছিল গরুর মাংসের একটি রেসিপি। ব্যস তা দেখেই রেগে গিয়েছিলেন সুদীপার অনুরাগীরা। শুক্রবারও সুদীপাকে যখন তাঁর রান্নার শো-এর জন্য সাজতে দেখেন সেই পুরনো স্মৃতি আরও এক বার মনে করিয়ে দিলেন তাঁর অনুরাগীরা।

অনেক দিন হল নিজের ইউটিউব চ্যানেলে একটি রান্নার অনুষ্ঠান শুরু করেছেন তিনি। এমনিতে সুদীপার রান্নাঘর অনুরাগীদের কাছে বেশ জনপ্রিয়। এত দিন দুর্গাপুজোর জন্য সে রকম কোনও পর্ব দেখেননি দর্শক। পুজো মিটতেই তাই নিজের চ্যানেলে মন দিয়েছেন সুদীপা। বিশেষ পর্বের শুটিংয়ের জন্য তাই তিনি তৈরি হচ্ছিলেন । চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক এবং সোনরা গয়নায় সেজেছিলেন তিনি। বিশেষ রান্না তৈরি করবেন বলেই তাঁর তৈরি হওয়া। একটি ছোট ভিডিয়ো ভাগ করে নিয়েছেন তিনি। সেই ভিডিয়োয় এক জন মন্তব্য লেখেন, “দিদি খালি গরুর মাংসের কিছু রান্না করবেন না।” সেই মন্তব্যকারীকে আবার আক্রমণও করেন অনেকে। উল্লেখ্য, সুদীপার রান্না নিয়ে এখনও দর্শক মনে কৌতূহল প্রচুর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *