গোপনে ভেঙেছিল সম্পর্ক, রাধিকার অতীত যেন ছবির চিত্রনাট্য - Bengali News | Do you know about Radhika Apte's past life - 24 Ghanta Bangla News
Home

গোপনে ভেঙেছিল সম্পর্ক, রাধিকার অতীত যেন ছবির চিত্রনাট্য – Bengali News | Do you know about Radhika Apte’s past life

Spread the love

এই মুহূর্তে তাঁকে সবাই শুভেচ্ছা জনাচ্ছেন তিনি। সুখবর শুনিয়েছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। মা হতে চলেছেন তিনি। এই খবরের মধ্য়ে উঁকি দিল তাঁর পুরনো বিতর্ক। নায়ক নায়িকাদের প্রেম, বিচ্ছেদের খবর মায়ানগরীতে নতুন কিছু নয়। সেই স্রোত থেকে বাদ পড়েননি রাধিকাও। একসময় জিতেন্দ্র পুত্র তুষার কাপুরের প্রেমে হাবুডুবু খেয়েছিলেন অভিনেত্রী। তাঁর পুরনো প্রেম নিয়েই আবারও আলোচনা শুরু। এক সময় তুষার এবং রাধিকার সম্পর্ক নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে কোনও দিনই মুখ খোলেননি তাঁরা।

২০১২ সালে মিউজিশিয়ান বেনেডিক্ট টেলরকে গোপনে বিয়ে করেন নায়িকা। বিয়ের এক বছর পরে সকলকে জানান নিজের জীবনের এই সুখবরটা। ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হোক সেটা আসলে কোনও দিনই চাননি রাধিকা। অন্ত্বঃসত্ত্বার খবরও কাউকে ঘুনাক্ষরেও টের পেতে দেননি অভিনেত্রী।

সম্প্রতি লন্ডন চলচ্চিত্র উত্‍সবে নায়িকার বেবিবাম্প প্রকাশ্যে আসার পর আরও বেশি আলোচনা শুরু হয়। তার পরই রাধিকা এবং তুষার প্রাক্তন সম্পর্ক নিয়ে শুরু হয়েছে বিস্তর আলোচনা। দীর্ঘ দিন নাকি তাঁরা প্রেমের সম্পর্কে ছিলেন। কিন্তু কাউকে কিছু টের পেতে দেননি। সময়ের সঙ্গে নাকি তাঁদের প্রেমও ফিকে হয়ে যায়। তার পর রাধিকা সংসার পাতলেও তুষার আর সম্পর্ক পাতেননি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *