PM Narendra Modi: ১০০ বছরে পদার্পণ RSS-র, 'ঐতিহাসিক মাইলফলক' বললেন মোদী - Bengali News | PM Narendra Modi congratulates RSS on 100th foundation day - 24 Ghanta Bangla News
Home

PM Narendra Modi: ১০০ বছরে পদার্পণ RSS-র, ‘ঐতিহাসিক মাইলফলক’ বললেন মোদী – Bengali News | PM Narendra Modi congratulates RSS on 100th foundation day

Spread the love

নয়াদিল্লি: ১০০ বছরে পা দিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ(আরএসএস)। আর এই ১০০ বছরে পা দেওয়ার দিন আরএসএস-র প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, দেশের সেবায় নিয়োজিত আরএসএস। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ১০০ বছরে পা দেওয়াকে ঐতিহাসিক মাইলফলক বলে উল্লেখ করলেন তিনি। আরএসএস স্বেচ্ছাসেবকদের শুভেচ্ছাও জানালেন।

শনিবার এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ইউটিউব লিঙ্ক শেয়ার করেন। বিজয়া দশমীতে আরএসএস প্রধান মোহন ভাগবতের বক্তব্যের লিঙ্ক শেয়ার করেছেন তিনি। অবশ্যই শোনার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

ওই পোস্টে আরএসএসের ১০০ বছরে পদার্পণ নিয়ে মোদী লেখেন, “দেশের সেবায় নিয়োজিত আরএসএস ১০০ বছরের পা দিচ্ছে। এই ঐতিহাসিক ক্ষণে সব স্বেচ্ছাসেবককে শুভেচ্ছা জানাই। মা ভারতীর জন্য এই সংকল্প ও সমর্পণ দেশের প্রত্যেক প্রজন্মকে উজ্জীবিত করবে। একইসঙ্গে বিকশিত ভারতের স্বপ্ন পূরণে শক্তি জোগাবে।

১৯২৫ সালে পথচলা শুরু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। নরেন্দ্র মোদীও একসময় আরএসএস প্রচারক ছিলেন। সেখান থেকে বিজেপিতে আসেন তিনি। বলা হয়, গত কয়েক দশকে বিজেপির সংগঠন বৃদ্ধিতে অবদান রয়েছে আরএসএসের স্বেচ্ছাসেবকদের। বিজেপির জাতীয় ও রাজ্য স্তরে সাধারণ সম্পাদক (সংগঠন) পদে সাধারণত থাকেন আরএসএস কর্মী।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *