Dashami Live Updates: গঙ্গার পথে উমা, বিসর্জনেও প্রতিবাদের সুর, দিকে দিকে উঠছে ‘জাস্টিস’ স্লোগান – Bengali News | Watch Live Updates of Durga Puja Bisarjan, Know where Thakur Vasan is taking place
কলকাতা: ক্যালেন্ডার বলছে পুজো এবার তিনদিনের। আর দেখতে দেখথেই নবমী পেরিয়ে দুয়ারে দশমী। তিলোত্তমা কাণ্ডের আবহে প্রতিবাদের পুজো দেখছে বাংলা। এবার বিষাদের সুর আরও তীব্র করে বিদায়ের পথে উমা। সকাল থেকে মণ্ডপে মণ্ডপে বিসর্জনের তোড়জোড়। কোথাও চলছে সিঁদুর খেলা, কোথাও নাচ। শিলিগুড়ি থেকে কলকাতা, সর্বত্রই একই ছবি। তবে এদিন বড় মণ্ডপগুলির সিংহভাগ প্রতিমারই নিরঞ্জন হচ্ছে না। মূলত বাড়ির দুর্গাগুলির নিরঞ্জন চলছে। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর কলকাতা পুলিশ। চলছে টহল। নজরদারি চলছে গঙ্গার বুকে।