'বহু মানুষ আমায়...' জন্মদিনে ভগবানের কাছে কী প্রার্থনা করলেন সোহিনী? - Bengali News | Sohini Sarkar shares how she celebrated her birthday - 24 Ghanta Bangla News
Home

‘বহু মানুষ আমায়…’ জন্মদিনে ভগবানের কাছে কী প্রার্থনা করলেন সোহিনী? – Bengali News | Sohini Sarkar shares how she celebrated her birthday

Spread the love

শেষ এক মাসে তাঁর এক অন্য রূপ দেখেছেন দর্শক। তাঁকে নিয়ে আলোচনাও কম হয়নি। কটাক্ষও সহ্য করতে হয়েছে তাঁকে। তিনি হলেন অভিনেত্রী সোহিনী সরকার। আরজি কর কাণ্ডে সরব হয়েছিলেন অভিনেত্রী। তাই তো এ বছরের জন্মদিনটাও সে ভাবে পালন করেননি নায়িকা। জন্মদিনের ২৪ ঘণ্টা পার করে ফেলার পর একটি পোস্ট করলেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে মা এবং পরিবারের সকলের সঙ্গে মন্দিরের দালানে বসে রয়েছেন নায়িকা।

পরনে হলুদ শাড়িতে দেখা গেল নায়িকাকে। চলতি বছরের জন্মদিনটা যে তাঁর মন খারাপের মধ্যেই কাটছে সে কথা আগেই জানানো হয়েছিল নায়িকার ঘনিষ্ঠ মহল থেকে। জন্মদিনে ঠাকুরের কাছে পুজো দিতে গিয়েছিলেন অভিনেত্রী সেই ছবিই ভাগ করে নিয়েছেন নায়িকা। ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেত্রী লেখেন, “আমাদের বাড়ির কাছে মায়ের মন্দির, খুব সুন্দর পরিবেশ। ১লা অক্টোবর জন্মদিন উপলক্ষে পুজো দিতে গিয়েছিলাম। বহু মানুষ ভালোবাসা জানিয়েছেন, স্নেহ দিয়েছেন , আশীর্বাদ করেছেন। সবার জন্য একরাশ ভালোবাসা , প্রণাম ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন ।”

জন্মদিন কী ভাবে পালন করেন নায়িকা? তাঁর ঘনিষ্ঠ সূত্র বলছে, এই বছরে নায়িকার জন্মদিনটা সত্যিই অন্য রকম। তাঁর জন্মদিনে তেমন কোনও সেলিব্রেশন হচ্ছে না। সোহিনী এবং শোভন যে বাড়িতে থাকেন। সেখানেই সারাটা দিন রয়েছেন নায়িকা। তাঁর মা এবং শোভনের মা-বাবা সবাই এই বাড়িতে আসবেন। যেমন ঘরোয়া খাওয়া দাওয়া হয় তেমনটাই হবে। না এবারে কোনও বন্ধুও আসছেন না তাঁর বাড়িতে। একদম নিজের মতো বাড়িতে থাকতে চান অভিনেত্রী। ব্যস এভাবেই সারা দিনটা কাটাচ্ছেন তিনি। উল্লেখ্য,আরজি কাণ্ডের পর সরব হতে দেখা গিয়েছে সোহিনীকে। রাতের পর রাত জেগেছেন। জুনিয়র চিকিত্‍সকদের লড়াইয়ে শামিল হয়েছেন অভিনেত্রী। এই দেশে নিজের সন্তান আনতে চান না এমন বক্তব্যও রেখেছেন নায়িকা। তাই এই পরিস্থিতি এবং উত্তপ্ত পরিবেশে নিজের জন্মদিন পালন করার বিন্দুমাত্র ইচ্ছা নেই সোহিনীর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *