Koel Pregnant: 'পরিবার বাড়ছে...', দ্বিতীয়বার মা হতে চলেছেন কোয়েল মল্লিক, দিলেন সুখবর - Bengali News | Koel mallick shared good news of her second Pregnency - 24 Ghanta Bangla News
Home

Koel Pregnant: ‘পরিবার বাড়ছে…’, দ্বিতীয়বার মা হতে চলেছেন কোয়েল মল্লিক, দিলেন সুখবর – Bengali News | Koel mallick shared good news of her second Pregnency

Spread the love

সুখবর দিলেন কোয়েল মল্লিক। দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী। মহালয়ার পরের দিনই সুখবর সকলের সঙ্গে শেয়ার করে নিলেন টলিপাড়ার নায়িকা। সোশ্যাল মিডিয়ায় ছেলে কবীর, স্বামী নিসপাল রানের সঙ্গে ডিস্তাডোম কোচে বসা একটি ছবি শেয়ার করে লিখলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের পরিবার বাড়ছে। কবীর শীঘ্রই বড় ভাই হয়ে উঠবে। আপনাদের ভালবাসা ও আশীর্বাদ একান্ত প্রয়োজনীয়।’

খবর শেয়ার করা মাত্রই তা সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়। কিছুদিন আগেও কোয়েল মল্লিককে নানা সাক্ষাৎকারে দেখা গিয়েছে। মুখ খুলেছিলেন আরজি কর কাণ্ডেও। এবছর মল্লিক পরিবারের ১০০ বছরের পুজোতেও যে থাকছে না উৎসবের আমেজ সেটাও জানিয়েছিলেন অভিনেত্রী। এবার সকলের জন্য মোটেও খোলা থাকছে না মল্লিক পরিবারের দরজা। যে খবরে সকলের মন খারাপ হয়েছিল বটে, তবে সব মন খারাপ পলকে উবে গেল ৩ অক্টোবর কোয়েল মল্লিকের একটি পোস্টে। যেখানে স্পষ্ট অভিনেত্রী জানিয়ে দিলেন তিনি মা হতে চলেছেন। দ্বিতীয় সন্তান আসতে চলেছে তাঁর কোলে। শুভেচ্ছা বার্তায় ভাসছেন অভিনেত্রী।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *