Govinda Suffers Bullet Injury: গুলিবিদ্ধ গোবিন্দা, ভর্তি মুম্বইয়ের হাসপাতালে – Bengali News | Actor Govinda gets shot in the leg after gun misfires, hospitalised in Mumbai
মুম্বই: গুলিবিদ্ধ অভিনেতা তথা শিবসেনা নেতা গোবিন্দা। জানা গিয়েছে, তাঁর নিজের বন্দুক থেকেই ভুল করে গুলি বেরিয়ে গিয়ে লেগেছে তাঁর পায়ে। গুলি তাঁর হাঁটুতে লেগেছ বলে জানা গিয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর), ভোর পৌনে পাঁচটা নাগাদ এই ঘটনা ঘটে। সেই সময় অভিনেতা-রাজনীতিবিদ বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনার পরপরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মুম্বইয়ের এক হাসপাতালের ক্রিটিকাল কেয়ার বিভাগে তাঁকে ভর্তি করা হয়েছে। ঠিক কীভাবে তাঁর নিজের বন্দুক থেকে ভুল করে গুলি ছুটে গেল, সেই বিষয়টি এখনও অস্পষ্ট।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।