রায়পুর: শিখদের ভাবাবেগে আঘাত করার অভিযোগ। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ দায়ের। আমেরিকার শিখদের পাগড়ি নিয়ে মন্তব্যের জেরে রাহুলের বিরুদ্ধে ছত্তীসগঢ়ে তিনটি অভিযোগ দায়ের হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ২৯৯ এবং ৩০২ ধারায় রায়পুর, বিলাসপুর এবং দুর্গ জেলায় অভিযোগগুলি দায়ের হয়েছে। সম্প্রতি আমেরিকা সফরে গিয়েছিলেন রাহুল। ভার্জিনিয়ায় একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে […]