মালদহ: প্রতিবাদ-প্রতিরোধের ঢেউ দিকে দিকে। কিন্তু তারপরেও কী ফিরছে হুঁশ? বিগত কয়েকদিন ধরে রাজ্যের নানা প্রান্ত থেকে লাগাতার আসছে ধর্ষণ, শ্লীলতাহানির খবর। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, ছবিটা সর্বত্র একই। এবার ফের ধর্ষণের অভিযোগ মালদহের হবিবপুরে। মানসিক ভারসাম্যহীন এক যুবতীর বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ গ্রামেরই এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে হবিবপুর থানায়। অভিযোগ পেতেই […]