মুম্বই: মাসের শুরুতেই শেয়ার বাজারে রেকর্ড। বাজার খুলতেই হু হু করে চড়ল সেনসেক্সের পারদ। রেকর্ড উচ্চতায় পৌঁছেছে নিফটিও। সোমবার শেয়ার বাজার খুলতেই সেনসেক্স সূচক ৮২,৭২৫.২৮ -এ পৌঁছয়। এটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ সূচক। নিফটি৫০-ও সর্বোচ্চ বেড়ে দাঁড়িয়েছে ২৫,৩৩৩.২৮ -এ। টানা ১২ দিন ধরেই ঊর্ধ্বমুখী ছিল নিফটি। শুক্রবারও রেকর্ড উচ্চতায় পৌঁছয় সেনসেক্স-নিফটির সূচক। এ দিন সকালে শেয়ার […]