বাঁকুড়া: কথা ছিল জনসাধারণের ব্যবহারের জন্য সরকারি প্রকল্পে গ্রামের উপযুক্ত স্থানে বসবে নলকূপ। অভিযোগ, অদৃশ্য ক্ষমতাবলে সেই নলকূপ বসানোর চেষ্টা হল পঞ্চায়েত সমিতির খোদ বিদ্যুৎ কর্মাধ্যক্ষর শ্বশুরবাড়িতে। এমন অভিযোগেই আপাতত শোরগোল পড়েছে বাঁকুড়ার ইন্দপুর ব্লকের নিয়াশা গ্রামে। একই ধরনের অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী শালুকা গ্রামেও। এই দুটি নলকূপ খননে বেনিয়মের বিষয়টি জানাজানি হতেই ঘটনার তদন্তের দাবীতে […]