কলকাতা: এবার কলকাতা পুলিশের বিরুদ্ধে রাস্তায় নামার হুঁশিয়ারি বেসরকারি বাস-মিনিবাস সংগঠনের মালিকদের। জরিমানার নামে নানা ভাবে হেনস্থার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। পুলিশি অত্যাচারের কারণে শহরের বুক থেকে বাস কমে যাচ্ছে। অভিযোগ বাস মালিকদের বিরুদ্ধে। বুধবার অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির রাজ্য কমিটির বৈঠক হয়। সেখানে মিলিতভাবে সিদ্ধান্ত হয়েছে, পুলিশের এই অত্যাচার মেনে নেওয়া হবে না। […]