টোকিও প্যারালিম্পিকে দুর্দান্ত সাফল্য পেয়েছিল ভারত। সেই সাফল্য ছাপিয়ে গিয়েছে প্যারিসে। স্বাভাবিক ভাবেই উচ্ছ্বাসে ভাসছেন দেশের ক্রীড়াপ্রেমীরা। গর্বিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কয়েক সপ্তাহ আগেই প্যারিসে হয়েছে সামার অলিম্পিক। সেখানে অবশ্য প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স হয়নি। এর মাঝেও নজর কেড়েছিলেন মনু ভাকেররা। তাঁদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। ভরসা দিয়েছিলেন। প্যারালিম্পিকে পদকজয়ীদের সঙ্গেও ফোনে কথা বলছেন প্রধানমন্ত্রী। […]