মদ্যপ ট্রাকচালককে গ্রেফতার করেছে পুলিশ পুণে: হোটেলে ঢুকে খাবার চেয়েছিলেন। কিন্তু, মদ্যপ ট্রাকচালককে ফিরিয়ে দেন হোটেল মালিক। তাতেই অগ্নিশর্মা হয়ে উঠলেন ট্রাকচালক। ট্রাক দিয়ে হোটেলে ধাক্কা মারলেন। সামনে রাখা একটি গাড়িতে ধাক্কা মারলেন। শেষপর্যন্ত পুলিশ এসে গ্রেফতার করায় স্বস্তির শ্বাস ফেলেন হোটেলের কর্মচারীরা। ঘটনাটি পুণের। ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে। […]