বাংলাদেশের বিরুদ্ধে দু-ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর। ভারতীয় ক্রিকেট বোর্ড শুধুমাত্র প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে। স্কোয়াডে ফিরেছেন লোকেশ রাহুল। দলীপ ট্রফিতে ভালো পারফর্ম করেছেন। তাঁর ফেরাটা যেন প্রত্যাশিতই ছিল। বিরাট-রাহুলদের অনুপস্থিতিতে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক সিরিজে অনবদ্য পারফর্ম করেছিলেন সরফরাজ খান। তিনিও স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন। একাদশে সুযোগের সম্ভাবনা খুবই কম। টেস্ট স্কোয়াডের […]