মোদীকে গ্লাভস উপহার সোনাজয়ী অবনীর, প্রধানমন্ত্রীর বাসভবনে প্যারালিম্পিয়ানরা কলকাতা: প্যারালিম্পিকে ইতিহাস গড়েছেন যে ভারতীয় প্যারা অ্যাথলিটরা, দেশ জুড়ে তাঁদের বন্দনা চলছে। প্যারিস থেকে রেকর্ড সংখ্যক, ২৯টি পদক দেশে নিয়ে ফিরেছেন অবনী লেখারা, সুমিত আন্তিলরা। টোকিও প্যারালিম্পিকের সাফল্য প্যারিসে ছাপিয়ে গিয়েছেন দেশের প্যারা অ্যাথলিটরা। ভারতের সকল অ্যাথলিটদের উদ্বুদ্ধ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। দেশের […]