মা-মেয়ে দুজনের পোশাকেই রংমিলান্তি। মেয়ে ইয়ালিনিকে কোলে নিয়ে যে বিশেষ ফটোশুট করেছিলেন নায়িকা সে কথা সকলের জানা। সেই শুটের পুরোটা প্রকাশ্যে আসেনি। অবশেষে মা-মেয়ে জুটির আদুরে ছবি দেখা গেল। কথা হচ্ছে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। বহু অপেক্ষার পর কিছু দিন আগে মেয়েকে ক্যামেরার সামনে আনেন অভিনেত্রী। সেদিন অবশ্য দাদা ইউভানের সঙ্গে কয়েকটা মিষ্টি ছবি পোস্ট করেছিলেন […]