টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সাকিব আল হাসান। টেস্টেও কেরিয়ার ইতির পথে। কানপুর টেস্টের মাঝেই টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একদিন আগেই ভারতের দল ঘোষণা হয়েছে। এ বার বিসিবিও স্কোয়াড জানিয়ে দিল। বাদ পড়লেন সৌম্য সরকার। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে চমক মাহমুদুল্লা রিয়াদের জায়গা ধরে রাখা। তেমনই টি-টোয়েন্টি দলে ফেরানো হল মেহেদি হাসান […]