অভিষেকের জন্য এত বড় ত্যাগ! ঐশ্বর্যার কোন সত্যি জেনে চোখে জল ভক্তদের? – Bengali News | Aishwarya rai bachchan sacrifices her career for abhishek bachchan
ঐশ্বর্যার সত্যি জেনে চোখে জল ভক্তদের
বিগত এক বছর ধরেই বলিপাড়ায় রটনা, সম্পর্ক নাকি ভাল নেই ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের মধ্যে। এও শোনা যাচ্ছে, বিচ্ছেদের পথেও নাকি হাঁটতে পারতেন তাঁরা। এমতাবস্থায় এমন এক ভিডিয়ো ভাইরাল হয়েছে যা শুনে চোখে জল আসবে আপনার! প্রশ্ন উঠতেই পারে, ‘এত বড় স্বার্থত্যাগ’? কী ঘটেছে?
বেশ কিছু বছর আগে বলিউডে মুক্তি পেয়েছিল এক হাইবাজেট ছবি। ফারহা খান পরিচালিত ওই ছবির নাম ‘হ্যাপি নিউ ইয়ার’। ছবির মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে। ছিলেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চনসহ অনেকেই। জানেন কি দীপিকার জায়গায় ওই চরিত্রে অভিনয় করার কথা ছিল ঐশ্বর্যা রাই বচ্চনের! ফারহা খান তাঁর কাছেই প্রথম অভিনয়ের অফার নিয়ে যান। কিন্তু শেষ মুহূর্তে সেই অফার ফিরিয়ে দেন রাইসুন্দরী। কারণ হিসেবে ঐশ্বর্যা বলেন, “ওই ছবিতে আমি অভিষেকের বিপরীতে ছিলাম না। সেই কারণেই আর অফারটা নিইনি। অন্য কারও বিপরীতে আমায় কাস্ট করা হলে সেটা আমাদের জন্য খুবই অদ্ভুত হত। সেই কারণেই ছবিটি ছেড়ে দিই।”
এর পরেই মন খারাপ ঐশ্বর্যা ভক্তদের। একবাক্যে তাঁরা বলছেন, “আপনার জন্য খারাপ লাগছে। শুধুমাত্র স্বামীর কেরিয়ারকে ত্বরান্বিত করবেন বলে এত বড় সিদ্ধান্ত! মেনে নিতে পারলাম না।” আর একজনের বক্তব্য, “কেন এত ত্যাগ? আপনার ত্যাগের মূল্য কি ওরা দিতে পেরেছে?” ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চুপ থাকতে পছন্দ করেন ঐশ্বর্যা। সাংসারিক অশান্তি, বিচ্ছেদের গুঞ্জন নিয়ে চতুর্দিক তোলপাড় হলেও, এ ব্যাপারে তিনি কিন্তু স্পিক্টি নট।