Anwar Ali: আনোয়ারের উকিলের পিঠে অস্ত্রোপচার, ২ সপ্তাহ পিছিয়ে গেল শুনানি – Bengali News | Anwar Ali’s advocate going to spinal surgery on 8th October, for that reason Anwar’s Court hearing postponed to early November
Anwar Ali: আনোয়ারের উকিলের পিঠে অস্ত্রোপচার, ২ সপ্তাহ পিছিয়ে গেল শুনানিImage Credit source: X
কলকাতা: আনোয়ার আলি লাইমলাইট থেকে সরছেনই না। ময়দানের হট টপিক তিনি। আনোয়ার ইস্যুর জল দিল্লি আদালত অবধি গড়ায়। এরই মাঝে পিছিয়ে গেল আনোয়ার মামলার শুনানি। ৩০ সেপ্টেম্বরের পরিবর্তে এ বার ১৪ অক্টোবর প্লেয়ারস স্ট্যাটাস কমিটিতে হবে আনোয়ার মামলার শুনানি। হঠাৎ কেন ২ সপ্তাহ পিছিয়ে গেল শুনানি? আসলে আনোয়ার আলির (Anwar Ali) আইনজীবীর পিঠের অস্ত্রোপচার হবে। তাই
ফেডারেশনের কো অর্ডিনেটর মিহির খেরুদকে চিঠি দিয়ে আনোয়ারের আইনজীবী জানান, ৮ অক্টোবর তাঁর পিঠের অস্ত্রোপচার হওয়ার কথা। ৪ সপ্তাহের বিশ্রামের নির্দেশ দিয়েছেন চিকিৎসক। তাই নভেম্বরে আনোয়ার মামলার শুনানির আর্জি জানান।
ফেডারেশনের তরফ থেকে ১৪ অক্টোবর বিকেল ৫টায় শুনানির দিন ধার্য করা হয়। এই তারিখ যে অপরিবর্তিত থাকবে তাও জানিয়ে দেয় ফেডারেশন।
বিস্তারিত আসছে…