Jammu and Kashmir Assembly Election 2024 Phase 2 Voting Day Live Updates: উপত্যকায় আজ দ্বিতীয় দফার ভোট, ভাগ্য পরীক্ষা হবে ওমর আবদুল্লার - Bengali News | Jammu and Kashmir Assembly Election 2024 Phase 2 Voting Day Live Updates; BJP Congress PDP polling percentage latest news in Bangla - 24 Ghanta Bangla News
Home

Jammu and Kashmir Assembly Election 2024 Phase 2 Voting Day Live Updates: উপত্যকায় আজ দ্বিতীয় দফার ভোট, ভাগ্য পরীক্ষা হবে ওমর আবদুল্লার – Bengali News | Jammu and Kashmir Assembly Election 2024 Phase 2 Voting Day Live Updates; BJP Congress PDP polling percentage latest news in Bangla

Spread the love

সরগরম উপত্যকায় আজ বড় পরীক্ষা। জম্মু-কাশ্মীরে আজ দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচন। মোট ৬টি জেলায় ২৬টি আসনে নির্বাচন হবে। সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, চলবে সন্ধে ৬টা পর্যন্ত। দ্বিতীয় দফার নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে কারণ আজ রিয়াসি, রাজৌরি, পুঞ্চ, বাদগাম, শ্রীনগরের মতো কেন্দ্রে ভোটগ্রহণ হবে যেখানে বিগত ৩ বছরে একাধিক সন্ত্রাসবাদী হামলা হয়েছে। ভোট চলাকালীন যাতে কোনও অনভিপ্রেত ঘটনা না ঘটে, তার জন্য়ই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে জম্মু ও কাশ্মীর।

দ্বিতীয় দফার ভোটে মোট ২৩৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এর মধ্যে অন্যতম হলেন ন্যাশনাল কনফারেন্স পার্টির সহ সভাপতি ওমর আবদুল্লাহ। প্রাথমিকভাবে ভোটে দাঁড়াবেন না বললেও, তিনি একসঙ্গে গান্দেরওয়াল ও বাদগাম আসন থেকে লড়ছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *