Sandip Ghosh: আর পারছেন না, ছেলের স্কুলেও হেনস্থা হতে হচ্ছে... সামাজিক মাধ্য়মে পোস্ট করলেন সন্দীপ ঘোষ - Bengali News | Sandip ghosh Sandeep Ghosh, the artist of Panihati, is in trouble with his name - 24 Ghanta Bangla News
Home

Sandip Ghosh: আর পারছেন না, ছেলের স্কুলেও হেনস্থা হতে হচ্ছে… সামাজিক মাধ্য়মে পোস্ট করলেন সন্দীপ ঘোষ – Bengali News | Sandip ghosh Sandeep Ghosh, the artist of Panihati, is in trouble with his name

Spread the love

বিড়ম্বনায় পানিহাটির সন্দীপ ঘোষ Image Credit source: TV9 Bangla

 বারাকপুর: নাম সন্দীপ ঘোষ। তিনি থাকেন পানিহাটিতে। তিনি এক জন বাচিকশিল্পী। এতদিন জীবন ছিল সুখের। কিন্তু আরজি কর কাণ্ডের পর থেকে তিনি পড়েছেন মারাত্মক বিড়ম্বনায়।  আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ নিয়ে সামাজিক মাধ্যমে সোচ্চার সকলেই। এর মধ্যে আবার যাঁদের নাম সন্দীপ ঘোষ, তাঁরাও পড়েছেন নাম বিড়ম্বনায়। সেরকমই হলেন পানিহাটির বাচিক শিল্পী সন্দীপ ঘোষের। আর পারছেন না সহ্য করতে। বাধ্য হয়েই নিজের সামাজিক মাধ্যমে তিনি লিখলেন, ‘আমি আরজি করের প্রিন্সিপ্যাল সন্দীপ ঘোষ নই…’

পানিহাটির বাচিক শিল্পী সন্দিপ ঘোষ বেজায় সমস্যা পড়েছেন নিজের নাম নিয়ে। বন্ধু- বান্ধব থেকে আত্মীয় এবং প্রতিবেশীরা সবাই ট্রোল করছেন আর,জি কর হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ নিয়ে। আর তিনি যে সেই সন্দীপ ঘোষ নন,  এটা তাঁর বোঝাতে প্রতিদিনই হিমশিম খেতে হচ্ছে।  আবার অনেকে এসে তাঁর সামাজিক মাধ্যমের পেজেও এসে পোস্ট করে যাচ্ছেন। মাঝেমধ্যে মানসিকভাবে ভেঙেও পড়ছেন সন্দীপ ঘোষ।

সন্দীপের মা বলেন, “নামটা আগে থেকেই রাখা হয়ে গিয়েছে, এখন আর কিছু করার নেই। আগে জানলে এই নাম কে রাখত! এখন তো শুভ নামই বিড়ম্বনার কারণ হয়ে উঠেছে।”

এই খবরটিও পড়ুন

ভীষণ ক্ষুব্ধ সন্দীপের স্ত্রী-ও । তিনি বলেন, “ছেলের ইস্কুলে অভিভাবকরা ওঁর নামটা নিয়ে খুব ট্রোল করছেন! আর ভালো লাগছে না!” তবে পড়শিরা বুঝছেন, জানেন, এই সন্দীপ ঘোষ আর সেই সন্দীপ ঘোষ নন। এটাই যা শান্তি পানিহাটির ঘোষ পরিবারের।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *