Anubrata Mondal: একেবারে যেন অন্য অনুব্রত! জেল থেকে বেরিয়ে ধরলেন মেয়ের হাত – Bengali News | Anubrata Mondal finally came out of jail, see the first picture
জেল থেকে বেরলেন অনুব্রত Image Credit source: TV 9 Bangla
কলকাতা: জামিন হয়েছে আগেই। অবশেষে জেল থেকে বেরলেন অনুব্রত মণ্ডল। আর ঠিক সময়ে জেলের বাইরে ভিড় ছিল দেখার মতো। আগেই জামিনে জেল মুক্তি হয়েছে হয়েছে অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের। এদিন বাবাকে নিতে আসতে দেখা গেল তাঁকে। জেল থেকে বেরিয়েই ধরলেন মেয়ের হাত। মুখে বিষন্নতার ছাপ স্পষ্ট। পরনে হলুদ-ছাই রংয়ের টি-শার্ট। আগেই শোনা গিয়েছিল জেলের কঠোর অনুশাসনে থেকে প্রায় ৩০ কেজি ওজন কমে গিয়েছে তাঁর। এদিন প্রথম ছবি সামনে আসতে অনুব্রতকে দেখে কিন্তু তাতে আর কোনও সন্দেহই রইল না। একেবারে বদলে গিয়েছে ভোল।
প্রসঙ্গত, গরু পাচার মামলায় ২০২২ সালের অগস্ট মাসে বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। পরে আবার গ্রেফতার হন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটর হাতে। সিবিআইয়ের কেসে গত জুলাই মাসে জামিন পেলেও, ইডির কেসে সদ্য জামিন পেয়েছেন অনুব্রত। তাতেই জেল মুক্তি।