Shubman Gill: ১১৯ নট আউট… চিপকে বড় ভরসা দিলেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স শুভমন গিল – Bengali News | Shubman Gill hit unbeaten century against Bangladesh in 1st Test and made this record in Test
চিপকে সেঞ্চুরির পর ভারতীয় ক্রিকেটের প্রিন্স শুভমন গিলের সেলিব্রেশন।Image Credit source: PTI
কলকাতা: ঋষভ পন্থ নাকি শুভমন গিল, চিপক টেস্টের তৃতীয় দিন কে সেঞ্চুরি আগে করবেন? এ নিয়ে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে আলোচনা হতে না হতেই হুড়মুড়িয়ে দু’জনই সেঞ্চুরি করে ফেললেন। লাঞ্চ বিরতিতে যখন গেল দুই দল, সেই সময় শুভমন ছিলেন ৮৬ রানে এবং ঋষভ ছিলেন ৮২ রানে। ফলে দু’জনই খুব দূরে ছিলেন না শতরানের। দ্বিতীয় সেশনের চতুর্থ ওভারেই শতরান করে ফেলেন পন্থ। গিল তখন ছিলেন ৮৭ রানে। এরপর পন্থ আউট হতে হাত খুলে ফের খেলা শুরু করেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স। দেখতে দেখতে ৬০তম ওভারে গিয়ে তিন অঙ্কের রানে পৌঁছান গিল।
টেস্ট কেরিয়ারে এটি শুভমনের পঞ্চম শতরান। ১৬১ বলে সেঞ্চুরি পঞ্জাব তনয়ের। এই সেঞ্চুরি করার পথে তাঁর ব্যাটে এসেছে ৯টি চার ও ৩টি ছয়। পন্থ আউট হওয়ার পর গিলকে সঙ্গ দিতে আসেন কেএল রাহুল। এরপর তাঁরা জুটিতে স্কোরবোর্ডে আরও কিছু রান যোগ করেন। ৬৪তম ওভার শেষ হতে ভারত অধিনায়ক রোহিত ইনিংস ডিক্লেয়ার করে দেন। পঞ্চম উইকেটে গিল ও রাহুল ৫৩ রানের অপরাজিত পার্টনারশিপ গড়েন।
টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার শুভমন গিল বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে শূন্যে আউট হয়েছিলেন। যার ফলে এক লজ্জার নজিরে নাম লিখিয়েছিলেন। এক ক্যালেন্ডার বছরে তিন বার ঘরের মাঠে টেস্টে শূন্যে আউটের নজির। এ বার দ্বিতীয় ইনিংসে ১১৯ নট আউট থেকে নানা সমালোচনার জবাব দিলেন।