India vs Bangladesh: ফলো অন করাল না ভারত, বাংলাদেশকে রানের পাহাড় টার্গেট দিতে চান রোহিতরা – Bengali News | Amazing bowling performance from India to bowl Bangladesh out for 149 and there is no follow on for 1st test
India vs Bangladesh: ফলো অন করাল না ভারত, বাংলাদেশকে রানের পাহাড় টার্গেট দিতে চান রোহিতরাImage Credit source: PTI
কলকাতা: রোহিত শর্মার টিম ইন্ডিয়ার কাছে সুযোগ ছিল বাংলাদেশকে ফলো অন করানোর। কিন্তু প্রত্যাশামতো ফলো অনের পথে হাঁটল না টিম ইন্ডিয়া। ভারতের অনবদ্য বোলিংয়ের সুবাদে দুশোর গণ্ডিও টপকাতে পারল না বাংলাদেশ। ১৪৯ রানেই গুটিয়ে গেল শান্তর দল। ভারত-বাংলাদেশের (India vs Bangladesh) প্রথম টেস্টে এ বার রোহিতদের লক্ষ্য শান্তদের বড় টার্গেট দেওয়া।
ভারতীয় তারকা পেসার জসপ্রীত বুমরা বাংলাদেশের বিরুদ্ধে ৪টি উইকেট নিয়েছেন। মহম্মদ সিরাজ, রবীন্দ্র জাডেজা ও আকাশ দীপ নিয়েছেন ২টি করে উইকেট। ১৩ ওভার বল করেছেন, কিন্তু কোনও উইকেট পাননি রবিচন্দ্রন অশ্বিন। ভারতের দাপুটে বোলিংয়ের সামনে বাংলাদেশের কোনও ক্রিকেটার ব্যাটিংয়ে দাগ কাটতে পারেননি।
বিস্তারিত আসছে…