Viral video: অসুস্থ মালিককে নিয়ে যাচ্ছে অ্যাম্বুল্যান্স, পিছনে দৌড় কুকুরের, মন ছুঁয়ে যাবে পরের ঘটনা – Bengali News | A dog was seen chasing an ambulance carrying its ailing owner, viral video
অ্যাম্বুল্যান্সের পিছনে দৌড় কুকুরের
নয়াদিল্লি: প্রভুভক্ত কুকুর। কথাটা প্রায়ই বলা হয়। মালিকের কিছু হলে কুকুরের মধ্যে অস্থিরতা লক্ষ্য করা যায়। সেই অস্থিরতার ছবিই ধরা পড়েছে একটি ভাইরাল ভিডিয়োয়। অ্যাম্বুল্যান্সে অসুস্থ মালিককে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তার পিছনে ছুটে চলেছে প্রভুভক্ত কুকুর। তারপর যা হল, তা সবার হৃদয় ছুঁয়ে যাবে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ২৭ সেকেন্ডের ওই ভিডিয়ায় দেখা যাচ্ছে, দ্রুতগতিতে হাসপাতালের দিকে যাচ্ছে অ্যাম্বুল্যান্স। তার পিছনে ছুটে চলেছে একটি কুকুর। কুকুরটি যে অ্যাম্বুল্যান্সের পিছনে দৌড়ে আসছে, তা বুঝতে পারেন মেডিক্যাল অফিসার। আচমকা অ্যাম্বুল্যান্সটি থেমে যায়। নেমে আসেন চালক। তারপর অ্যাম্বুল্যান্সের পিছনের দরজাটি খুলে দেন।
এই খবরটিও পড়ুন
A dog was running after the ambulance that was carrying their owner. When the EMS realized it, he was let in. ❤️ pic.twitter.com/Tn2pniK6GW
— TaraBull (@TaraBull808) September 12, 2024
দরজা খোলার সঙ্গে সঙ্গে কুকুরটি অ্যাম্বুল্যান্সের ভিতর প্রবেশ করে। তার জন্যই যে দরজা খোলা হয়েছে, বুঝে নেয় প্রভুভক্ত কুকুরটি। ২৭ সেকেন্ডের ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় এখনও পর্যন্ত ৩০ লক্ষের বেশি মানুষ দেখেছেন।
ভিডিয়োটিতে অনেকে কমেন্ট করেছেন। একজন লিখেছেন, “আমার বোন বাড়িতে মারা যান। যখন তাঁর দেহ অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়া হচ্ছিল, তাঁর প্রিয় কুকুরটি গাড়ির পিছনে দৌড়াচ্ছিল। খুবই হৃদয়বিদারক দৃশ্য।” আর একজন লিখেছেন, “নিশ্চিতভাবে কুকুররা ঈশ্বরের উপহার।” কেউ লিখেছেন, “এই পৃথিবীর একমাত্র সৃষ্টি, যারা নিঃশর্তে নিজের থেকেও মানুষকে ভালবাসে।” আবার অ্যাম্বুল্যান্স চালকেরও প্রশংসা করেন অনেকে।
