Tollywood Inside: প্রথম দেখায় প্রেম! সম্পর্কের কঠিন সত্যি বুঝতে সময় লাগেনি ঋষি কৌশিকের - Bengali News | Rishi Kaushik opens up on relationship what he exactly did in his life - 24 Ghanta Bangla News
Home

Tollywood Inside: প্রথম দেখায় প্রেম! সম্পর্কের কঠিন সত্যি বুঝতে সময় লাগেনি ঋষি কৌশিকের – Bengali News | Rishi Kaushik opens up on relationship what he exactly did in his life

Spread the love

ঋষি কৌশিক, পর্দায় একটা সময় দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি। একের পর এক হিট চরিত্র তাঁর ঝুলিতে। সকলের মনে জায়গা করে নিয়েছিল পর্দার অর্চি। পর্দায় দাপটের সঙ্গে করেছেন প্রেম। সম্পর্ক বুনেছে পরতে-পরতে। তবে ওই যে, কথায় বলে, রিল-রিয়েল লাইফের মধ্যে ফারাকটা বিস্তর। সেই বিস্তর ফারাকের মাঝেই অনেকটা সফর কাটিয়ে ফেলেছেন ঋষি কৌশিক। পর্দায় যেখানে সম্পর্কের সুখ রঙিন করে তুলেছিল তাঁর চরিত্রকে, ব্যক্তিজীবনে ঠিক ততটাই যন্ত্রণা জড়িয়ে, সম্প্রতি এমনটাই দাবি করে ছিলেন অভিনেতা।

সোশ্যাল মিডিয়ায় এসে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন অভিনেতা। মন ভাঙার স্পষ্ট উল্লেখও ছিল যার ছত্রে ছত্রে। তবে মাঝ বয়সে এসে এই অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এমনটা নয়। যৌবনের প্রথম ধাপেই মালুম পেয়েছিলেন সম্পর্কের কঠিন বাস্তবটা মোটেও রঙিন নয়। এক সাক্ষাৎকারে ঋষি কোশিক বলেছিলেন, ‘বোঝায় বয়স যখন হল, তখন বুঝলাম প্রথম দেখায় প্রেম বলে কিছু হয় না। যা হয় সেটা ভাললাগা। এমন অভিজ্ঞতা আমার জীবনে প্রচুর হয়েছে। আমি ছোটবেলায় প্রথম প্রেমে পড়েছিলাম সায়োনারা গানটা দেখে আশা পারেখের।’

ঋষি কোশিক প্রথম থেকেই একটা বিষয় স্পষ্ট করে দিয়েছিলেন, প্রেমে পড়া বারণ জেনেও তিনি বারবার মন দিয়েছেন। যদিও একটা সময়ের পর এই কঠিন সত্যি বুঝে নিতে তাঁর খুব সমসয় লাগেনি যে এই ভাললাগাগুলো ক্ষণিকের। ঋষি কৌশিক ছোটপর্দার হার্টথ্রোব। মহিলা ভক্তের সংখ্যাও বিপুল। প্রসঙ্গত, কিছুদিন আগেই রটেছে, ঋষি কৌশিক ও স্ত্রী দেবযানীর মধ্যেও নাকি অশান্তির কালো মেঘ। এ নিয়ে প্রশ্ন করলে ঋষি এড়িয়ে যাচ্ছেন। সামাজিক মাধ্যমে হঠাৎই এক বোমা ফাটিয়েছিলেন অভিনেতা। ‘গল্প’ বলেছিলেন এক স্বামী-স্ত্রীর। না, কারও নাম তিনি নেননি। এমনকি ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা শেয়ার করছেন কিনা তাও খোলসা করেননি, তবে তিনি যা বলেছেন তা শুনলে রীতিমতো চমকে গিয়েছিলেন সকলে। অধিকাংশেরই কাছেই বিষয়টা গল্প নয়, ঋষির ব্যক্তি জীবনের ছবি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *