Amit Shah: পোর্ট ব্লেয়ার এবার শ্রী বিজয়পুরম, নাম পরিবর্তনের বড় কারণ জানালেন শাহ - Bengali News | Central government decided to rename Port Blair as Sri Vijaya Puram, says Amit Shah - 24 Ghanta Bangla News
Home

Amit Shah: পোর্ট ব্লেয়ার এবার শ্রী বিজয়পুরম, নাম পরিবর্তনের বড় কারণ জানালেন শাহ – Bengali News | Central government decided to rename Port Blair as Sri Vijaya Puram, says Amit Shah

Spread the love

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নয়াদিল্লি: পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তনের সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। পোর্ট ব্লেয়ার হচ্ছে শ্রী বিজয়পুরম। শুক্রবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তনের কারণ জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এক্স হ্যান্ডলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, দেশের পরাধীনতার সব প্রতীককে বদলানোর সংকল্প নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই প্রেরণায় পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পোর্ট ব্লেয়ারের নাম রাখা হচ্ছে শ্রী বিজয়পুরম।

কেন শ্রী বিজয়পুরম নাম রাখা হচ্ছে, তারও কারণ ব্যাখ্যা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, দেশের স্বাধীনতার লড়াই এবং সেই লড়াইয়ে আন্দামান ও নিকোবরের যোগদানের স্মৃতিকে তুলে ধরে এই নাম। এই দ্বীপের সঙ্গে স্বাধীনতার ইতিহাস জড়িয়ে। চোল সাম্রাজ্যের সময় নৌসেনা বন্দর ছিল এই দ্বীপ। আজ দেশের সুরক্ষা ও বিকাশকে গতি দিতে প্রস্তুত এই দ্বীপ।

নেতাজি সুভাষচন্দ্র বসু প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, এই দ্বীপে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম পতাকা উত্তোলন করেছিলেন। আবার এই দ্বীপের সেলুলার জেলে বীর সাভারকার-সহ অন্য স্বাধীনতা সংগ্রামীরা বন্দি ছিলেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *