Adrit-Kaushambi: তিলোত্তমার বিচার চেয়ে সরব টলিপাড়া, কী করছেন আদৃত-কৌশাম্বী, এতদিনে ফাঁস ছবি  - Bengali News | Kaushambi chakraborty and adrit roy join rally of rg kar protest - 24 Ghanta Bangla News
Home

Adrit-Kaushambi: তিলোত্তমার বিচার চেয়ে সরব টলিপাড়া, কী করছেন আদৃত-কৌশাম্বী, এতদিনে ফাঁস ছবি  – Bengali News | Kaushambi chakraborty and adrit roy join rally of rg kar protest

তিলোত্তমার বিচার চেয়ে পথে নেমেছেন সকলেই। কেউ জাগছেন রাত, কেউ হাটছেন পথে। কেউ সোশ্যাল মিডিয়ায় সরব, কেউ আবার তুলছেন স্লোগান। বিচার না পাওয়া পর্যন্ত এ লড়াইয়ে সামিল সকলে। কম বেশি সকলেই প্রশ্ন তুলেছেন আরজি কর কাণ্ডের নিরাপত্তা নিয়ে। তারকারাও নেমেছেন পথে। একবার নয়, বারবার, বিভিন্নভাবে, বিভিন্ন সময়ে। করেছেন রাত দখল। কিন্তু সেই তালিকায় সেভাবে দেখা যায়নি আদৃত রায় কিংবা কৌশাম্বী চক্রবর্তীকে। কী করছেন তাঁরা! কেন নেই এই লড়াইয়ে তাঁরা! সোশ্যাল মিডিয়ায় যখন একদিকে খোঁজ খোঁজ রব, সেই সময়ই এবার সামনে এল এ কোন ভিডিয়ো? সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হল সেই ছবি।

আদৃত কৌশাম্বীও নিজেদের মতো করে এই প্রতিবাদে সামিল হয়েছিলেন। সকলের সঙ্গে মোমবাতি জ্বালিয়েছেন, হেঁটেছেন পথেও। এবার এক ফ্যান পেজ থেকে আদৃত-কৌশাম্বীর সেই ছবি থেকে ভিডিয়ো হল ভাইরাল। যে যেমনভাবে পারছে এই লড়াইয়ে সামিল হচ্ছেন। তালিকা থেকে যে বাদ পড়েননি তাঁরাও, এবার মিলল তার প্রমাণ।

তিলোত্তমা হত্যা কাণ্ডের একমাস পেরিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত কোনও সমাধান সূত্র মেলেনি। বিচারের আশার তিলোত্তমার পরিবার। বিচারের আশায়, নিরাপত্তা নিশ্চিত করার আশায় পথে বসে ডাক্তাররাও। সকলের মুখেই একটাই স্বর, ‘জাস্টিস ফর আরজি কর’। শুটিং, কাজের মাঝেই সময় করে পথে নেমে পড়ছেন তারকারা। কেউ কেউ প্রতিবাদ করছেন গানে, কেউ কেউ প্রতিবাদ করছেন পথ নাটিকায়, কবিতার মাধ্যমে তুলছেন আওয়াজ। আর সেই তালিকায় আদৃত-কৌশাম্বীকে দেখে খুশি ভক্তমহল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *