4 year old by died: স্কুলে আসার পথেই বমি, কলকাতায় মৃত্যু ৪ বছরের শিশুর - Bengali News | 4 year old boy falls sick while going to school, died in hospital in Kolkata - 24 Ghanta Bangla News
Home

4 year old by died: স্কুলে আসার পথেই বমি, কলকাতায় মৃত্যু ৪ বছরের শিশুর – Bengali News | 4 year old boy falls sick while going to school, died in hospital in Kolkata

Spread the love

কলকাতা: মধ্য কলকাতার নামী স্কুলের ছাত্রর মৃত্যু। শুক্রবার স্কুলে আসার পথে অসুস্থ হয়ে পড়ে সে। বমি করতে শুরু করে। পুলকার চালক ও শিশুর পরিবার তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ওই শিশুকে এনআরএস হাসপাতালে রেফার করা হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন। কী কারণে ওই শিশুর মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পরই জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে খবর, শিশুর দেহের ময়নাতদন্ত শুরু হয়েছে।

মৃত ওই শিশুর নাম তনুষ রায়। বছর চারেকের তনুষ মধ্য কলকাতার ওই নামী স্কুলের নার্সারিতে পড়ত। স্কুলের তরফে জানানো হয়েছে, তনুষ স্কুলে নিয়মিত আসত। গতকালও স্কুলে এসেছিল। কিন্তু, এদিন স্কুলে পৌঁছায়নি সে। জানা গিয়েছে, স্কুলে আসার জন্য এদিন পুলকারে উঠেছিল তনুষ। আচমকা অসুস্থ হয়ে পড়ে। বমি করতে শুরু করে।

স্কুলের তরফে জানানো হয়েছে, গতকাল ওই শিশুর শরীর ঠিকই ছিল। এদিন স্কুলে আসার জন্য পুলকারেও উঠেছিল। হঠাৎ কী কারণে সে এতটা অসুস্থ হয়ে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পরই ওই শিশুর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এই খবরটিও পড়ুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *