September 11, 2024 - 24 Ghanta Bangla News
Home

Sourav Ganguly: সিধুর রাগেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের টেস্ট অভিষেক! এই গল্প জানেন? – Bengali News | Twist of Fate: The untold story of Sourav Ganguly’s Test debut in 1996 at Lord’s Cricket Ground

মহারাজ, প্রিন্স অব ক্যালকাটা, অফসাইডের ভগবান। ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্যাপ্টেন। লর্ডসের সেই রাজকীয় অভিষেক না হলে, এত কিছু ঘটত? প্রশ্ন থাকেই। হয়তো হত, কিছুটা অপেক্ষা বাড়ত। আন্তর্জাতিক ক্রিকেটে সৌরভ গঙ্গোপাধ্যায়ের আত্মপ্রকাশ হয়েছিল অনেক অনেক আগেই। ১৯৯২ সালে অস্ট্রেলিয়ায় বেনসন অ্যান্ড হেজেস ওয়ার্ল্ড সিরিজে প্রথম বার জাতীয় দলে সুযোগ সৌরভের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে […]

Home

Ramnagar: ভাড়া বাড়িতে ঢুকে স্বামীকে মদ খাইয়ে স্ত্রী’কে গণধর্ষণ, রামনগরে গ্রেফতার টিএমসিপি সদস্য – Bengali News | Two arrested at ramnagar for physical harassment allegation of a married woman

রামনগর: মদ খাইয়ে অচৈতন্য অবস্থায় এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের রামনগরে। একটি মেসে ঢুকে স্বামী ও স্ত্রী উভয়কেই প্রথমে নেশাগ্রস্ত করা হয়ে বলে অভিযোগ। স্ত্রীকে পরে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করেন স্বামী। গণধর্ষণের অভিযোগে কাঁথি মহিলা থানার পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। বুধবার ধৃতদের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে কাঁথি আদালত। গত জুলাই মাসের […]

Home

Jadavpur Arrest: সোশ্যাল মিডিয়ায় ‘পোস্ট’ ঘিরে অভিযোগ, যাদবপুর থেকে ছাত্রীকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে গেল পুলিশ – Bengali News | Woman College student arrested from Jadavpur for a social media post

কলকাতা: বুধবার সন্ধ্যায় যাদবপুরের গড়ফার বাসিন্দা এক ছাত্রীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম রূপসা মণ্ডল। সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্টের জন্য তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর। বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করার পর প্রথমে তাঁকে যাদবপুর থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে মহিলা সেল না থাকায় ওই ছাত্রীকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। এই খবর পাওয়ার […]

Home

ছ’তলা থেকে ঝাঁপ দেওয়ার আগে মালাইকাকে ফোন করে কী বলেছিলেন তাঁর বাবা? – Bengali News | What did Malaika Arora’s father said before commiting suicide

বুধবার সকাল থেকে তোলপাড় বলিউড। ANI সূত্রে খবর ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন মালাইকা অরোরার বাবা অনিল অরোরা। মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলে একটি আবাসনে থাকতেন তাঁরা। বলিপাড়ার অন্দরের খবর মৃত্যুর আগের মুহূর্তে দুই মেয়েকেই ফোন করেছিলেন অনিল। মালাইকা এবং তাঁর বোন অমৃতা অরোরাকে ফোন করে তিনি বলেছিলেন,”আমি ক্লান্ত”। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। শোনা […]

Home

Rohit-Virat: বিরাট কোহলির মতো! এ বার রোহিতের মুখেও সেই ‘১ পারসেন্ট’ – Bengali News | “That 1 percent…”: Rohit Sharma Joins Viral Trend, Internet Goes Wild

যদি এক পারসেন্টও সুযোগ থাকে, সেটাও অনেক। বিরাট কোহলির এই স্লোগান ভারতীয় ক্রিকেটে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি উদ্বোধনী উইমেন্স প্রিমিয়ার লিগের সময়ের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ড্রেসিংরুমে অতিথি হিসেবে ছিলেন কিং কোহলি। আরসিবি উইমেন্স টিমের প্লেয়াররা বিরাটের ক্লাসে উপস্থিত ছিলেন। স্মৃতি মান্ধানা, রিচা ঘোষ, শ্রেয়াঙ্কা পাটিল। সেখানে তাঁদের উৎসাহ জোগাতে নানা কথাই বলেন বিরাট। তার মধ্যে অন্যতম […]

Home

Vande Bharat: রবিবারই তিনটি বন্দে ভারত পাচ্ছে বাংলা, জেনে নিন কোন কোন রুটে চলবে সেই ট্রেন – Bengali News | West Bengal to get 3 more Vande Bharat express trains, Modi will open on coming Sunday

বন্দে ভারত এক্সপ্রেসImage Credit source: twitter কলকাতা: পুজোর আগে রাজ্যবাসীর জন্য সুখবর। বিশেষ উপহার পাচ্ছে বাংলা। রাজ্যে এবার চলবে আরও তিনটি বন্দে ভারত এক্সপ্রেস। আগামী রবিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সেই ট্রেন চালু হবে। ওইদিন মোট ছ’টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তার মধ্যেই থাকছে বাংলার জন্য তিনটি ট্রেন। বাংলায় প্রথম বন্দে ভারত […]

Home

Murder Case: স্ত্রী’র পেট থেকে নাড়িভুঁড়ি বের করে চারদিন ফেলে রেখেছিল ঘরেই, ছেলের সাক্ষ্যতেই সাজা মিলল অভিজিতের – Bengali News | Man accused in murder of wife brutally gets life imprisonment in barasat court

বারাসত: শাশুড়িকে খুন করে জেল খেটেছিলেন অভিজিৎ দাশগুপ্ত। স্ত্রী’র চেষ্টায় জামিনে মুক্তি পান তিনি। এরপরই ছত্তিসগঢ় থেকে বাংলায় চলে আসেন তাঁরা। বারাসতের কাজীপাড়ায় ভাড়ায় থাকতেন ওই দম্পতি। তাঁদের এক পুত্র সন্তানও আছে। কিন্তু জেল খেটে আসার পরও শুধরে যাননি অভিজিৎ! একদিন স্ত্রীর পেটেই বসিয়ে দেন ছুরি! ভয়াবহ অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। বাবার বিরুদ্ধে সাক্ষী দেন ছেলেই। […]

Home

Burdwan Medical College: সরলেন ডিন, অভীক দে-র স্ত্রীর বদলি, একগুচ্ছ সিদ্ধান্ত বর্ধমান মেডিক্যালে – Bengali News | Burdwan Medical College takes step against accused doctors

বর্ধমান মেডিক্যালে আন্দোলন জুনিয়র ডাক্তারদের বর্ধমান: আরজি কর কাণ্ডের পর রাজ্য়ের বিভিন্ন মেডিক্যাল কলেজে বিক্ষোভ শুরু হয়েছে। কোথাও এসএসকেএম-র পিজিটি পড়ুয়া অভীক দের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। কোথাও হাসপাতালের ডিনের বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন ডাক্তারি পড়ুয়ারা। বর্ধমান মেডিক্যাল কলেজেও চলছে বিক্ষোভ। এই পরিস্থিতিতে বিক্ষোভকারী ছাত্র ও জুনিয়র ডাক্তারদের বেশিরভাগ দাবি মেনে নিল বর্ধমান মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। অনেক […]

Home

Mamata Banerjee: ওরা যা বলবে, সব মানতে হবে? এত জেদ কেন?: মমতা – Bengali News | Mamata Banerjee comments on doctors protest at swasthya bhaban, says, no condition should be there

কলকাতা: পাঁচ দফা দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসে রয়েছেন ডাক্তাররা। তাঁদের শর্ত না মানা হলে নবান্নে কোনও বৈঠকে যোগ দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তাঁরা। এরই মধ্যে নবান্নে শিল্প সংক্রান্ত বৈঠকে সেই আন্দোলন নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে বুধবার বৈঠক ছিল নবান্নে। সেই বৈঠকের অন্দরেই আন্দোলনকারী […]

Home

Rinku Singh: শুধু রিঙ্কু সিংই নন, দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডে নজরে যাঁরা… – Bengali News | Duleep Trophy 2024: Focus On Rinku Singh, Shreyas Iyer, Washington Sundar In Round Two

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা হয়েছে। কাল চেন্নাইতে শিবিরও শুরু হচ্ছে ভারতীয় দলের। টেস্ট স্কোয়াডে সুযোগ পাওয়া বাকিরা দলীপের প্রথম রাউন্ড খেলে শিবিরে যোগ দিচ্ছেন। তবে সরফরাজ খানকে দ্বিতীয় রাউন্ডের ম্যাচেও খেলার নির্দেশ দেওয়া হয়েছে বোর্ডের তরফে। দলীপ ট্রফির খেলা হচ্ছে দুটি ভেনুতে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম এবং অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে। কাল দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শুরু। […]