Vishal Kaith: আজীবন মোহনবাগানে খেলতে চাই… বিশাল কাইথের চুক্তি বাড়াল সবুজ-মেরুন শিবির – Bengali News | Mohun Bagan extends contract with goalkeeper Vishal Kaith till 2029
Vishal Kaith: আজীবন মোহনবাগানে খেলতে চাই… বিশাল কাইথের চুক্তি বাড়াল সবুজ-মেরুন শিবিরImage Credit source: X
কলকাতা: লোয়ালটির আরেক নাম বিশাল কাইথ। এই লাইনটির পাশে একটি সবুজ ও একটি মেরুন ইমোজি দিয়ে তারকা গোলকিপারের এক ভিডিয়ো শেয়ার করেছে মোহনবাগান সুপার জায়ান্টস। ২৮ বছরের বিশালের (Vishal Kaith) সঙ্গে চুক্তি বাড়িয়েছে মোহনবাগান (Mohun Bagan)। সবুজ-মেরুন প্রেমীদের প্রিয় ‘উড়ন্ত বাজপাখির’ সঙ্গে ২০২৯ সাল অবধি চুক্তি বাড়ল মোহনবাগান সুপার জায়ান্টসের।
২০২২ সালে চেন্নায়িন এফসি থেকে বাগান শিবিরে যোগ দেন বিশাল কাইথ। মোহনবাগানের অত্যন্ত ভরসা যোগ্য গোলকিপার তিনি। জেসন কামিংস, শুভাশিস বসু, লিস্টন কোলাসোরা এক বাক্যে বলেন, ‘তিন কাঠির তলাতে বিশাল কাইথ থাকা মানে নিশ্চিন্তে দলের সকলে জয়ের জন্য ঝাঁপাতে পারে।’
শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগানের জার্সিতে আইএসএল ও ডুরান্ড কাপে সোনার গ্লাভস জিতেছেন বিশাল। হিমাচল প্রদেশ থেকে উঠে আসা তাঁর। বাগান শিবিরের সঙ্গে নিজের চুক্তি বাড়ার পর বিশাল বলেন, ‘আজীবন মোহনবাগানে খেলতে চাই। সবুজ মেরুন সমর্থকদের ভালোবাসা এবং আবেগ আমার কাছে ভীষণ দামী। আর তা এতটাই যে, একাধিক ক্লাবের প্রস্তাব থাকা সত্ত্বেও এই ক্লাব ছেড়ে যাওয়ার কথা আমি স্বপ্নেও ভাবি না। সেই জন্যই এই রকম লম্বা চুক্তি করলাম।’
লোয়ালটির আরেক নাম @vishalkaith01 💚♥️🫡
Catch all the #ISL action on @officialjiocinema 👉 https://t.co/8B4UzigVdz 📺#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/P0KfeW2cFX
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) September 8, 2024