RG Kar: তিলোত্তমার খুনের রাতে রক্ত ধুতে বাথরুমে ঢুকেছিলেন এক জুনিয়র ডাক্তার: সিবিআই সূত্র - Bengali News | One rg kar junior doctor now under cbi scanner investigation going on - 24 Ghanta Bangla News
Home

RG Kar: তিলোত্তমার খুনের রাতে রক্ত ধুতে বাথরুমে ঢুকেছিলেন এক জুনিয়র ডাক্তার: সিবিআই সূত্র – Bengali News | One rg kar junior doctor now under cbi scanner investigation going on

Spread the love

কলকাতা: তিলোত্তমা ধর্ষণ-খুনের ঘটনায় এবার আরও এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। সিবিআইয়ের নজরে আরজি করের এক জুনিয়র চিকিৎসকের ভূমিকা। ৯ অগস্ট তিলোত্তমার মৃত্যুর দিন ভোরে চেস্ট মেডিসিন বিভাগের ভেঙে ফেলা বাথরুমে স্নান করেছিলেন ওই জুনিয়র চিকিৎসক। নার্সকে বলেছিলেন গায়ে রক্তের দাগ লেগে গিয়েছে। সিবিআই সূত্রে এই তথ্য উঠে আসছে। ওই জুনিয়র ডাক্তারের খোঁজে আরজি করের নার্সদের জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা।

সেমিনার রুম চত্বরেই ওই বাথরুম। সেখানে ভোরবেলা স্নান করতে গিয়েছিলেন ওই জুনিয়র ডাক্তার। সূত্রের খবর, সহ চিকিৎসকদেরও তিনি জানিয়েছিলেন, জামায় রক্তের দাগ লেগেছিল। রক্তদাগ রহস্য ক্রমেই দানা বাঁধছে।

যদিও সূত্রের দাবি, সেদিন জুনিয়র ডাক্তার বলেছিলেন, মাল্টি ড্রাগ রেজিস্টেন্স ওয়ার্ডে ৪ নম্বর বেডে এক জন মহিলা রোগী ছিলেন। তাঁকে পিআরবিসি দেওয়ার সময় জামায় রক্তের দাগ লাগে।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *