RG Kar Case: আরজি কর মামলার পরবর্তী শুনানির দিন জানাল সুপ্রিম কোর্ট – Bengali News | The Supreme Court hearing on the RG Kar Hospital case set for September 9
আগামী ৯ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি।Image Credit source: TV9 Bangla
কলকাতা: আজ বৃহস্পতিবার (৫ অগস্ট) আরজি কর মামলার শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে। তবে তা পিছিয়ে যায়। এরপর থেকেই প্রশ্ন উঠছিল, কবে এই মামলার শুনানি হবে। লিস্টিং হয়েছে মামলা। আগামী সোমবার ৯ সেপ্টেম্বর এই মামলার শুনানি হবে। বুধবার সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার নোটিস দিয়ে জানান, বৃহস্পতিবার মামলার শুনানি হচ্ছে না। বসছে না প্রধান বিচারপতির বেঞ্চ। এরপর থেকেই নানামহলে শুনানির পরবর্তী দিন নিয়ে কার্যত উৎকণ্ঠা তৈরি হয়। কবে আবার শুনানির দিন ধার্য হবে, প্রশ্ন হচ্ছিল নানা মহলে।
বৃহস্পতিবার সন্ধ্যায়ই জানা গেল, আগামী সোমবার এই মামলার শুনানি হবে। দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এজলাসেই হবে শুনানি। উল্লেখযোগ্য, ৯ সেপ্টেম্বর আরজি করের ঘটনার এক মাস পূর্ণ হবে।
সবিস্তারে আসছে…