Lynching: এক পরিযায়ী শ্রমিককে হরিয়ানাতে পিটিয়ে 'খুন' - Bengali News | Lynching A migrant worker beaten to 'murder' in Haryana - 24 Ghanta Bangla News
Home

Lynching: এক পরিযায়ী শ্রমিককে হরিয়ানাতে পিটিয়ে ‘খুন’ – Bengali News | Lynching A migrant worker beaten to ‘murder’ in Haryana

Spread the love

পিটিয়ে খুনের অভিযোগImage Credit source: TV9 Bangla

দক্ষিণ ২৪ পরগনা: হরিয়ানাতে বাংলার এক শ্রমিককে পিটিয়ে মারার অভিযোগ। জানা গিয়েছে, মৃতের নাম সাবির মল্লিক (২৬)। তিনি দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার বাসিন্দা। মৃতের পরিবারের অভিযোগ, তাঁকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে। সাবির হরিয়ানার বাড্ডা থানা এলাকার কাজ করতেন। বেশ কয়েক বছর ধরেই কাজের সূত্রে তিনি হরিয়ানাতে থাকেন। পরিবার সূত্রে জানা গিয়েছে,  সাবিরের বাড়ি জীবনতলা হলেও বিয়ের পরে স্ত্রী ও শিশু কন্যাকে নিয়ে বাসন্তীতে থাকতেন। বছরে এক বার করে তিনি এখানে আসতেন।

মৃতের শ্যালক দাবি করেছে, হরিয়ানার এক দল লোকই  তাঁকে তুলে নিয়ে গিয়ে মারধর করেছেন। তার জেরেই মৃত্যু। মৃতের বাবা দোষীদের শাস্তি দাবি করেছেন।

এই খবরটিও পড়ুন

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *