'ছোটবেলা থেকেই ছেলেদের শেখানো উচিত মেয়েদের প্রতি সম্মান করা', বড় পর্যবেক্ষণ হাইকোর্টের - Bengali News | Mindset needs to change, Boys need to be sensitised from tender age,  Says Bombay High Court in Badlapur Child Assault Case - 24 Ghanta Bangla News
Home

‘ছোটবেলা থেকেই ছেলেদের শেখানো উচিত মেয়েদের প্রতি সম্মান করা’, বড় পর্যবেক্ষণ হাইকোর্টের – Bengali News | Mindset needs to change, Boys need to be sensitised from tender age,  Says Bombay High Court in Badlapur Child Assault Case

Spread the love

মুম্বই: অল্প বয়স থেকেই লিঙ্গ সমতা ও সংবেদনশীলতা নিয়ে শিক্ষা দেওয়া উচিত। মঙ্গলবার এমনটাই বলল বম্বে হাই কোর্ট। মহারাষ্ট্রের বদলাপুরে স্কুলেই দুই শিশুকে যৌন নির্যাতনের ঘটনার মামলায় শুনানিতে হাইকোর্ট বলে, ছেলেদের মানসিকতা পরিবর্তনের প্রয়োজন

বদলাপুরে স্কুলেই ৪ বছরের দুই শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা করে বম্বে হাইকোর্ট। ওই মামলার শুনানিতেই বিচারপতি রেবতী মোহিত দেরে ও বিচারপতি পৃথ্বীরাজ চভনের ডিভিশন বেঞ্চের তরফে পর্যবেক্ষণে বলা হয়, “সমাজে পুরুষতান্ত্রিকতা ও অরাজকতা চলতেই থাকবে। তাই অল্প বয়স থেকেই ছেলেদের কোনটা সঠিক আর কোনটা বেঠিক আচরণ, তা শেখানো উচিত। যতদিন আমরা নিজেদের সন্তানদের সমতা নিয়ে শিক্ষা দেব না, ততদিন কিছু বদলাবে না। নির্ভয়ার মতো আইন কাজে আসবে না।”

হাইকোর্টের তরফে আরও বলা হয়, “আমরা সবসময় মেয়েদের নিয়ে কথা বলি। কিন্তু ছেলেদের কেন শেখাই না কোনটা সঠিক, কোনটা বেঠিক? অল্প বয়স থেকেই তাদের মানসিকতা পরিবর্তন করার প্রয়োজন। নারীদের সম্মান করার শিক্ষা দিন।

এই খবরটিও পড়ুন

এই সমস্যা বুঝতে এবং ভবিষ্যতে যাতে এইধরনের ঘটনা আর না ঘটে, তার জন্য একটি কমিটি গঠনের সুপারিশ করে বম্বে হাইকোর্ট। ওই কমিটিতে একজন মহিলা আইপিএস অফিসার, শিশু সুরক্ষা কমিশনের এক সদস্য়, অবসরপ্রাপ্ত বিচারপতি, অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক ও অবসরপ্রাপ্ত প্রিন্সিপালকে রাখার কথা বলা হয়। অল্প বয়স থেকেই শিশুদের লিঙ্গ সমতা ও সংবেদনশীলতা নিয়ে যাতে স্কুলেই পাঠ দেওয়ার জন্য শিক্ষা দফতরকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতেও বলা হয় আদালতের তরফে।

শিশু নির্যাতনের ওই ঘটনায় পুলিশের প্রাথমিক তদন্ত নিয়ে উষ্মা প্রকাশ করে আদালত। নির্যাতিত শিশুর অভিভাবককে ঘণ্টার পর ঘণ্টা থানায় বসিয়ে রাখার ঘটনায় পুলিশের গাফিলতির অভিযোগ করা হয়। পুলিশের আরও সংবেদনশীল হওয়া উচিত ছিল, এমনটাও বলা হয় বম্বে হাইকোর্টের তরফে। একইসঙ্গে কেন একজন পুরুষ চিকিৎসক শিশুদের মেডিক্যাল পরীক্ষা করেছিলেন, তা নিয়েও প্রশ্ন তোলে আদালত।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *