Dark Truth: বাবাকে রানির লিপকিস, রাগে ফেটে পড়ে অভিষেক নেন চরম সিদ্ধান্ত! - Bengali News | When Rani Mukerji’s Kiss With Amitabh Bachchan Reportedly Made Abhishek Bachchan Angry - 24 Ghanta Bangla News
Home

Dark Truth: বাবাকে রানির লিপকিস, রাগে ফেটে পড়ে অভিষেক নেন চরম সিদ্ধান্ত! – Bengali News | When Rani Mukerji’s Kiss With Amitabh Bachchan Reportedly Made Abhishek Bachchan Angry

Spread the love

রাগে ফেটে পড়ে অভিষেক নেন চরম সিদ্ধান্ত!

বলিউডের অন্দরে কত কী যে ঘটে। কিছু ঘটনা সামনে আসে। কিছু আবার সময়ের সঙ্গে সঙ্গে চলে যায় অন্ধকারেই। এরকমই এক ঘটনা হল রানি মুখোপাধ্যায়ের সেই বিখ্যাত চুমুর দৃশ্য! শোনা যায় কয়েক সেকেন্ডের ওই চুমুর জন্যই নাকি অভিষেক বচ্চনের সঙ্গে সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছে যায় তাঁর। বাবাকে চুমু খেয়েছেন তামাম প্রেমিকা– তা নাকি একেবারেই মেনে নিতে পারেননি অভিষেক! রেগে গিয়েছিলেন জয়া বচ্চনও। প্রশ্ন উঠেছিল হাজারও।

২০০৫ সালের ৪ ফেব্রুয়ারি এক ছবি মুক্তি পায়। ছবির নাম ‘ব্ল্যাক’। পরিচালক সঞ্জয় লীলা ভন্সালী। ওই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন রানি মুখোপাধ্যায় ও অমিতাভ বচ্চন। ছবিতে অমিতাভ ও রানির এক দীর্ঘ চুম্বরের দৃশ্য ছিল। যে সে চুম্বন নয়, একেবারে লিপকিস। ওই সময়ে প্রেমিকের বাবার সঙ্গে চুম্বনের দৃশ্য মুখের কথা নয়। ছবি মুক্তি পেতেই ঝড় ওঠে সর্বত্র। ছবিতে দু’জনের অভিনয় অসামান্য, তবে অভিনয়ের থেকেও এই দৃশ্য নিয়ে আলোচনা হতে থাকে বেশি। বলিপাড়া সূত্রে খবর, ব্যাপারটি নাকি মোটেই ভালভাবে নেননি অভিষেক। তাঁর বাবাকেই চুমু খাচ্ছেন রানি! ব্যাপারটা ভাল লাগেনি তাঁর। আর সেই কারণেই নাকি সম্পর্কে ছেদ পড়ে তাঁদের।

রানি, অভিষেক বা অমিতাভ এই নিয়ে কোনওদিনও মুখ খোলেননি। তবে বলিপাড়ার খবর রানি-অভিষেকের অনেক ব্রেকআপের কারণের মাঝে এটিও একটি কারণ বটে। বর্তমানে তাঁরা দু’জনেই যদিও আলাদা জায়গায় বিবাহিত। অভিষেক বিয়ে করেছেন বিশ্বসুন্দরী ঐশ্বর্যা রাই বচ্চনকে। ওদিকে রানি মুখোপাধ্যায়ের স্বামী আদিত্য চোপড়া।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *