শনিবার সারা দেশে স্তব্ধ চিকিৎসা পরিষেবা! ধর্মঘটে ডাক্তাররা – Bengali News | RG Kar: IMA announces 24 hour nationwide doctors’ strike on August 17
২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিল আইএমএImage Credit source: PTI
কলকাতা ও নয়া দিল্লি: আরজি কর কাণ্ডে এবার প্রতিবাদে যোগ দিল ডাক্তারদের সর্বভারতীয় সংগঠন, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমএ। ২৪ ঘণ্টার জন্য ধর্মঘটের ডাক দিল তারা। বৃহস্পতিবার (১৫ অগস্ট), আইএমএ জানিয়েছে, শনিবার (১৭ অগস্ট) সকাল ৬টা থেকে শুর হবে ধর্মঘট। চলবে রবিবার (১৮ অগস্ট) সকাল ৬টা পর্যন্ত। এই ২৪ ঘন্টা গোটা দেশের চিকিত্সকরা, শুধুমাত্র প্রয়োজনীয় পরিষেবা ছাড়া আর কোনও পরিষেবা দেবেন না। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্নাতকোত্তর প্রশিক্ষণার্থী মহিলা চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও হত্যা অভিযোগের প্রতিবাদে এই ধর্মঘট বলে জানিয়েছে আইএমএ। এক বিবৃতিতে ডাক্তারদের সংগঠনটি বলেছে, “সমস্ত প্রয়োজনীয় পরিষেবা চালি থাকবে। হতাহতের চিকিৎসার ব্যবস্থা করা হবে। কিন্তু ওপিডি-র () নিয়মিত কাজকর্ম হবে না এবং ইলেকটিভ সার্জারি (ঐচ্ছিক অস্ত্রোপচার, অর্থাৎ যেগুলি পরে করলেও অসুবিধা নেই) করা হবে না। যেখানে যেখানে আধুনিক মেডিসিনের ডাক্তাররা পরিষেবা দেন, সেই সকল সেক্টরে পরিষেবা প্রত্যাহার করা হবে। ডাক্তারদের ন্যায়সঙ্গত কারণের সঙ্গে গোটা দেশের সহানুভূতি চাইছে আইএমএ।”
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।