Mamata Banerjee: ‘আমি ভোর ৪টে অবধি জেগে ছিলাম’, গতকালের রাত নিয়ে মুখ খুললেন মমতা – Bengali News | Chief Minister Mamata Banerjee said police badly attacked last night at RG kar
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: আরজি করে বুধবার রাতে তাণ্ডবের ঘটনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ যথাযথ পদক্ষেপ নেবে, বললেন তিনি। আরজি করের ছাত্রী খুনে ফাঁসির সাজা হোক, মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে পুলিশকে নিগ্রহ করা নিয়েও সরব হলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ছাত্র ছাত্রীদের প্রতি আমাদের কোনও রাগ নেই। ওরা করেনি। আমি ওদের সমর্থন করি। কিন্তু আমার রাগ হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলো এর মধ্যে ঢুকে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। অ্যাকচুয়াল সমবেদনা চান, আত্মার শান্তি চান। ভিডিয়োগুলো দেখুন। এত এআইকে দিয়ে সবার মুখ ব্যবহার করে যা তা বলাচ্ছে। ফেক ভিডিয়ো তৈরি করাচ্ছে। এটা ক্রাইম নয়? এগুলো তো ধরা পড়বে একদিন। অসত্য জিনিসটা বিশ্বাস না করতে আমি অনুরোধ করব। সোশ্যাল নেটওয়ার্কে আজ ম্যাক্সিমাম ফেক ভিডিয়ো চলেছে।”
একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ডিসি অসুস্থ হয়ে পড়েন, অজ্ঞান হয়ে যান। ‘সারা শরীর রক্তে ভেসে গিয়েছে ওদের অত্যাচারে’, বলেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, “আমি ভোর ৪টে অবধি জেগে ছিলাম। যতক্ষণ না ওকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে ও আনকনশাস ছিল, মাথায় লেগে খুব রক্ত বেরোচ্ছিল।”