কলকাতা: উড়ালপুলে ঘুড়ির মাঞ্জা আটকে দুর্ঘটনা, এমনকী মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। পুলিশের তরফেও সাধারণ মানুষকে সচেতন করতে চলেছে প্রচার। সামনেই বিশ্বকর্মা পুজো। আর বিশ্বকর্মা পুজোতে আকাশের দখল নেবে না পেটকাটি-চাঁদিয়ালরা এ বার হয় নাকি! কিন্তু সবথেকে বেশি চিন্তা বাড়ছে রেলের। কলকাতা হোক বা শহরতলি বিশ্বকর্মা পুজোর দিন সব জায়গাতেই আকাশে দেখা যায় একেবারে ঘুড়ির মেলা। […]