Doctor’s Death: আরজি কর-কাণ্ডে উদ্বিগ্ন মমতা, ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠার পরই মৃত চিকিৎসকের মা-কে ফোন মুখ্যমন্ত্রীর – Bengali News | Mamata Banerjee contacted lady doctor’s family whose body recovered from hospital room
কলকাতা: সরকারি হাসপাতালের ঘরে উদ্ধার মহিলা চিকিৎসকের অর্ধনগ্ন দেহ। সকাল থেকে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল আর জি কর মেডিক্যাল কলেজ। পরিস্থিতি সামলাতে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আর এবার এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার সকাল সাড়ে ১১ টা নাগাদ হাসপাতালে সেমিনার রুম থেকে উদ্ধার হয় মৃত চিকিৎসকের দেহ। এই মৃত্যু স্বাভাবিক বলে মানতে নারাজ হাসপাতালের চিকিৎসক তথা মৃতার সহপাঠীরা। খবর পেয়ে সকালেই হাসপাতালে পৌঁছে যান তাঁর বাবা, মা। এদিন বিকেলেই পরিবারের সঙ্গে যোগাযোগ করলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, ফোনে কথা বলেছেন তিনি।