IND vs SL Report: ২৭ বছর পর লজ্জার গম্ভীর অধ্যায়! সিরিজ হার ভারতের – Bengali News | Indian Cricket Team in Sri Lanka: IND vs SL 3rd ODI R Premadasa Stadium, Colombo Match Report
পরিসংখ্যান বলছিল, ১৯৯৭ সালের পর ওডিআই সিরিজে ভারতকে হারাতে পারেননি শ্রীলঙ্কা। ১১টি সিরিজ জিতেছিল ভারত। বাকি ড্র হয়েছিল। দীর্ঘ ২৭ বছর পর শ্রীলঙ্কার কাছে ওডিআই সিরিজ হার ভারতের। টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে ক্লিনসুইপ করেছিল ভারত। সূর্যকুমার যাদবের টি-টোয়েন্টি নেতৃত্বের শুরুটা দুর্দান্ত হয়েছিল। ওয়ান ডে সিরিজের শুরুতে অ্যাডভান্টেজ ছিল ভারতই। শ্রীলঙ্কার প্রথম সারির পাঁচ পেসার ছিটকে গিয়েছিল সিরিজ থেকে। প্রথম ম্যাচে ভারতের কাছে টার্গেট ছিল মাত্র ২৩১। রোহিতের সৌজন্যে দুর্দান্ত একটা শুরুও হয়েছিল। শেষ দিকে পরিস্থিতি সঙ্গীন হয়। শেষ ১৫ বলে ১ রান, হাতে ২ উইকেট। সেই ম্যাচ টাই হয়েছিল। দ্বিতীয় ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে সিরিজে ১-০ এগিয়ে ছিল শ্রীলঙ্কা। সিরিজ বাঁচানোর ম্যাচে ফের ব্যর্থ ভারতীয় ব্যাটিং। ১১০ রানের বিশাল ব্যবধানে জয়, সিরিজও শ্রীলঙ্কার।
বিস্তারিত আসছে…