Lovlina Borgohain: শেষ আটে থামলেন লভলিনা, প্যারিসে বক্সিংয়ে ভারতের পদকের খাতা শূন্য – Bengali News | Tokyo Olympics bronze medalist Lovlina Borgohain lost to Li Qian in the Women’s 75kg Quarterfinals in Paris 2024
Lovlina Borgohain: শেষ আটে থামলেন লভলিনা, প্যারিসে বক্সিংয়ে ভারতের পদকের খাতা শূন্যImage Credit source: X
কলকাতা: প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) বক্সিং থেকে ভারতের পদক প্রাপ্তির আশা দেখিয়েছিলেন লভলিনা বরগোহাইন (Lovlina Borgohain)। কিন্তু শেষ আটেই থামতে হল অসমের মেয়েকে। প্যারিস গেমসে বক্সিংয়ে (Boxing) মহিলাদের ৭৫ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে চিনা প্রতিপক্ষর কাছে আটকে গেলেন টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পাওয়া লভলিনা।
মহিলাদের ৭৫ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে প্রথম রাউন্ডে ৩-২ স্প্লিট ডিসিশনে এগিয়ে যান লি কিয়ান। এরপর দ্বিতীয় রাউন্ডেও তিনি ৩-২ জেতেন। লভলিনা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। কিন্তু শেষের তিন মিনিটে লভলিনাকে কার্যত দাঁড়াতেই দেননি চিনা বক্সার। যার ফলে ৪-১ ব্যবধানে ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছে গেলেন লি কিয়ান।
লভলিনা বরগোহাইনের পাঞ্চে পদকের স্বপ্ন বুনতে শুরু করেছিল দেশবাসী। কিন্তু প্যারিস অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে তাঁর দৌড় থামতেই বক্সিংয়ে ভারতের যাবতীয় আশা শেষ হল। বলতে হচ্ছে, প্যারিস অলিম্পিকে বক্সিং থেকে শূন্য হাতে ফিরতে হচ্ছে ভারতকে। টোকিও অলিম্পিকে ৬৯ কেজি বিভাগে নেমে পদক পেয়েছিলেন লভলিনা। এ বার তাঁর ক্যাটেগরি বদলেছিল। পদকের কাছাকাছি গিয়েও তাঁকে খালি হাতে ফিরতে হল।
Paris Olympics : lovlina lost in QF , end of Indian challenge in Boxing
Lovlina Borgohain loses 1-4 to Li Qian of China in Women’s 75kg Quarter-finals in a close bout
Boxer ends with 0 medals pic.twitter.com/DnFC7AKjwe
— Sports India (@SportsIndia3) August 4, 2024